সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটের ভোক্তা অধিকারের যৌথ অভিযান | চ্যানেল খুলনা

মোল্লাহাটের ভোক্তা অধিকারের যৌথ অভিযান

বাগেরহাটের মোল্লাহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনীএবং পুলিশের যৌথ পরিচালনায় অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় এ অভিযান শেষ হয়। অভিযান চলাকালীন সময়ে মোল্লাহাট বাজারের ২১টি ব্যবসা প্রতিষ্ঠানকে অনিয়ম, অব্যবস্থাপনা, পণ্যের মেয়াদ উত্তীর্ণ, খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রণসহ নানা অপরাধ ও অনিয়মের কারণে আর্থিক জরিমানা করা হয়। মেজর সোহেল আরমান, ক্যাপ্টেন রুহিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, এবং সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার মো: সোলাইমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ২১ দোকানকে বিভিন্ন অংকের মোট ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজারে অবস্থিত খান বেকারি কে সিলগালা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।