সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকার সবসময় জনগণের জন্য কাজ করে সাতক্ষীরা জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

সরকার সবসময় জনগণের জন্য কাজ করে সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার তালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে নবাগত সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা হয়। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

প্রধান অতিথি ছিলেন নবাগত সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণু পদ পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ মাইনুদ্দীন, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত সেখ শফিকুল ইসলাম, জামায়াত নেতা ডাঃ মাহমুদুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, নাংলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল্লাহ আল মোতাছিম বিল্লাহ, শিক্ষক রেজাউল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা বক্তব্য রাখেন।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। সরকার সবসময় জনগণের জন্য কাজ করে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারি জনগণের সেবক। জেলা প্রশাসক কোন ব্যক্তি বা দলের জন্য কাজ করে না। আমরা কাজ করি জনগণের জন্য। এ সময় সাতক্ষীরা জেলার প্রতিটি ইউনিয়নের একটি করে গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি জুয়া, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হতে সকলের প্রতি আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।