সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নির্বাচনের বাকী চার দিন, জরিপে এগিয়ে কমলা হ্যারিস | চ্যানেল খুলনা

নির্বাচনের বাকী চার দিন, জরিপে এগিয়ে কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকী মাত্র চার দিন। এই মুহুর্তে জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটপ্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফাইভথার্টিএইট ওয়েবসাইটের জাতীয় জরিপে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১ দশমিক ৪ পয়েন্টে এগিয়ে তিনি। কমলা হ্যারিস ৪৮ দশমিক ১ ও ডোনাল্ড ট্রাম্প ৪৬ দশমিক ৭ পয়েন্ট জনসমর্থন পেয়েছেন।

এটি ৩০ অক্টোবর অর্থাৎ গতকালের হিসাব। গত পহেলা অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান আরও বেশি ছিল। ১ অক্টোবরের জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ দশমিক ৬ পয়েন্ট এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। ট্রাম্প পেয়েছিলেন ৪৫ দশমিক ৯ শতাংশ এবং কমলা হ্যারিস পেয়েছিলেন ৪৮ দশমিক ৬ শতাংশ জনসমর্থন।

জরিপে দেখা গেছে, অক্টোবর মাসের শুরুতে কমলা হ্যারিসের জনসমর্থন ট্রাম্পের তুলনায় যতটা ছিল মাসের শেষের দিকে এসে সেটি কমেছে। আর মাত্র চার দিন বাকী নির্বাচনের। তবে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস।

ফাইভথার্টিএইট যুক্তরাষ্ট্রের একটি ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান। বিভিন্ন ইস্যু নিয়ে পোল করে থাকে প্রতিষ্ঠানটি। স্বচ্ছ ও নির্ভুল তথ্য নিয়েই সাধারণত এ পোল করা হয় বলে জানিয়েছে তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।