সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম গঠন সংক্রান্ত কর্মশালা | চ্যানেল খুলনা

তালায় জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম গঠন সংক্রান্ত কর্মশালা

সাতক্ষীরার তালায় এসসিওপিই প্রকল্পের আওতায় পরিসেবা ম্যাপিং এবং জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম গঠন সংক্রান্ত দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে উইমেন জব ক্রিয়েশনের উদ্যোগে তালা শাহাপুর প্রকল্প কার্যালয়ের হলরুমে একর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা। অধ্যাপক রেজাউল ইসলামের পরিচালনায় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন।

এ সময় অধ্যাপক অচিন্ত্য সাহা,সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, শিক্ষক কামরুল ইসলাম, গাজী জাহিদুর রহমান, সাবিনা খাতুন, রহিমা খাতুন, প্রবীর পাল, জেসমিন খাতুন, রেবেকা খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, এনজিও প্রতিনিধি কাজী বাবর আলী, মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, গুলশান আরা, রিয়াজুল ইসলাম, আফজাল হোসেন, টুম্পা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে হাসিনা পারভীনকে সভাপতি, অধ্যাপক রেজাউল ইসলামকে সহ-সভাপতি ও আশরাফুন নাহার আশাকে সদস্য সচীব মনোনীত করে ৩০ সদস্য বিশিষ্ট জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।