সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় যুবককে হত্যা করে ভ্যান ছিনতাই, আটক ২ | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় যুবককে হত্যা করে ভ্যান ছিনতাই, আটক ২

Oplus_131072

খুলনার দিঘলিয়া উপজেলায় সাকিব শেখ নামের এক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৭ অক্টোবর) বিকালে ফুলতলা হাউজিং এলাকার একটি নালা থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব দিঘলিয়ার হাজীগ্রামের কামাল শেখের ছেলে।

এ ঘটনায় জনি শেখ ও আসাদুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তারা দিঘলিয়া উপজেলার বাসিন্দা।

দিঘলিয়া থানার এস আই রাজেত আলী জানান, গত শনিবার সাকিব তার ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানায়। সোমবার হাউজিং এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি সাকিবের বলে শনাক্ত করে।

তিনি জানান, লাশের গলায় গামছা পেচানো ছিল। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।