সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ডিসির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

ফকিরহাটে ডিসির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আহমেদ কামরুল হাসান এর সঙ্গে ফকিরহাট উপজেলার সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রানী রায়।

এসময় সহকারী কমিশনার (ভুমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে প্রধান অতিথি বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আহমেদ কামরুল হাসান ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।