সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে মুখোমুখি হচ্ছে গণিত ও বাংলা ডিসিপ্লিন | চ্যানেল খুলনা

খুবিতে মুখোমুখি হচ্ছে গণিত ও বাংলা ডিসিপ্লিন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় আগামীকাল শুক্রবার (৪ অক্টোবর) মুখোমুখি হচ্ছে গণিত এবং বাংলা ডিসিপ্লিন। এদিন বিকাল ৩.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন জয়বাংলা ভবনের সামনের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সভাপতিত্ব করবেন ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সমীর কুমার সাধু।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ এবং সংশ্লিষ্ট গণমাধ্যমে খেলার সংবাদ প্রচার ও প্রকাশের জন্য খুলনার কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।