সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ | চ্যানেল খুলনা

ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ

চলতি বছর (২০২৪) আট মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮-এর ১১তম শীর্ষ সম্মেলন বসবে মিসরে। এখনও সম্মেলনের আনুষ্ঠানিক তারিখ প্রকাশ হয়নি। তবে সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিসর।

বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান মিসরের রাষ্ট্রদূত মহি আলদিন আহমেদ ফাহমি। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

চলতি বছর ডি-৮ এর ৪৮তম কমিশন, ২১তম মন্ত্রীদের কাউন্সিল মিটিং এবং ১১তম শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এখনও সম্মেলনের আনুষ্ঠানিক তারিখ প্রকাশ করা হয়নি। এ ছাড়া, প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দিয়েছে কি না, তা নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

অপ্রতিম হত্যা মামলায় চারজন গ্রেপ্তার, মুঠোফোনও উদ্ধার

র‍্যাবের নতুন নাম এসআরবি, আজ থেকে শুরু কার্যক্রম

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

রবি-বোরো মৌসুমে চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।