সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির থেকে প্রথম কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় আমরা গর্বিত : রেজাউল করিম | চ্যানেল খুলনা

পাবিপ্রবির উপাচার্য হলেন খুবির প্রফেসর ড. আব্দুল আওয়াল

খুবির থেকে প্রথম কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় আমরা গর্বিত : রেজাউল করিম

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে সর্বপ্রথম তিনি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এক বার্তায় প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অভিনন্দন বার্তায় প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উল্লেখ করেন, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের এমন একজন গ্র্যাজুয়েট ও অধ্যাপক, যিনি স্বমহিমায় দেশে ও বিদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আশা করেন, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল এর বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে যে ভাবনা এবং বহির্বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কাজের যে অভিজ্ঞতা রয়েছে, তার পূর্ণ বাস্তবায়নে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বিদ্যাপীঠ হবে।

উল্লেখ্য, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। এরই ফলশ্রুতিতে তিনি একই ডিসিপ্লিনে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে বেলজিয়াম এর ক্যাথলিক ইউনিভার্সিটি লুভেন থেকে মলিকুলার বায়োলজি তে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৫ সালে প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল প্লান্ট সাইন্স বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল ফুলব্রাইট স্কলার হিসাবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পাদন করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।