সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত

জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের গুরুত্ব নিয়ে রবিবার (২৫ আগস্ট) সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান, টেকনিক্যাল অফিসার শেখ সেলিম আকতার স্বপন, প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার সানা, গণগ্রন্থাগারের সম্পাদক ও তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, উত্তরণের এশিয়া লাইভিলহুড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের ইমরুল কবীর, মোঃ আল আমিন, গণগ্রন্থাগারের এসএম আফজাল হোসেনসহ যুব নেতৃবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ এবং উত্তরণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় যুব পানি কমিটির সদস্যরা তাদের অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা প্রদান করেন। তারা কীভাবে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা তৈরি করতে একসাথে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।