সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত | চ্যানেল খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

খুলনায় দুবৃ‌ত্তদের ছোড়াগু‌লি‌তে গুরুতর আহত হ‌য়ে‌ছেন মোঃ ন‌সিম আহ‌মেদ না‌মে এক রড ও সি‌মেন্ট ব‌্যবসায়ী। আহত ব‌্যবসায়ী ওই এলাকার নুর ইসলা‌ম ওরফে ইসলাম মোল্লর ছে‌লে।

বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন পাবলা ক‌বিরের বটতলা এলাকায় এ ঘটনা‌টি ঘ‌টে।

এ রি‌র্পোট লেখা পর্যন্ত খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ওই ব‌্যবসায়ীর দে‌হে অস্ত্রপ্রচার চল‌ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা গুলি করে বীরদ‌র্পে পা‌য়ে হেঁটে ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে। গু‌লির শব্দ পে‌য়ে পা‌শের লোকজন ছু‌টে এসে তা‌কে উদ্ধার ক‌রে চিকিৎসার জন‌্য খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসে। ঘটনা শু‌নে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে দৌলতপুর থানা পু‌লিশ। বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ তদন্ত কর‌ছে এবং আশপা‌শের বা‌ড়ির সি‌সি ফু‌টেজ সংগ্রহ ক‌রে সন্ত্রাসী‌দের শনাক্তকর‌ণের চেষ্টা চল‌ছে।

দৌলতপুর থানার অ‌ফিসার ইনচার্জ তদন্ত শহীদুল ইসলাম খুলনা গে‌জেট‌কে ব‌লেন, পাবলা ক‌বি‌রের বটতলা এলাকায় না‌সি‌মের রড সি‌মে‌ন্টের ব‌্যবসা র‌য়ে‌ছে। রাত সা‌ড়ে ৮টার দি‌কে না‌সিম তার দোকা‌নে ছি‌লেন। এ সম‌য়ে দুইজন লোক তার ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে আসে। না‌সিম কিছু বু‌ঝে ওঠার আগে ওই দুইজন লোক তা‌কে লক্ষ‌্য ক‌রে গ‌ু‌লি ছো‌ঁড়ে। এক‌টি গু‌লি তার বু‌কের বামপা‌শে বিদ্ধ হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।