সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় শেখ হাসিনার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | চ্যানেল খুলনা

তালায় শেখ হাসিনার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ হাসিনার বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) সকালে উপজেলা যুবদলের আয়োজনে তালা আনিশা ক্লিনিকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।

উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাইদুর রহমান সাইদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, যুবদল নেতা ফারুক জোয়াদ্দার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকু ইসলাম দাদু ভাই, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচির এসকে ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবনেতা মেহেদী হাসান, আহম্মাদ, কামরুল সরদার, শাহিনুর রহমান, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ন মনিরুল ইসলাম, আজমল হোসেন জুয়েলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বৈরাচার খুনি হাসিনার বিচারের দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। সমাবেশে বক্তারা, সৈরাচারী শেখ হাসিনার আমলে সকল হত্যাকান্ডের বিচারের দাবী জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।