সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ | চ্যানেল খুলনা

খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও এস আই মনিরের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ৩১নং বিএনপি’র সহ সভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৯ মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে বাবুল কাজী‌ পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম।

বাদির আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আদালত মামলাটি গ্ৰহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় চাইনিজ প্যালেসে হামলা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

১৪ লাখ ক্রীড়াবিদ নিয়ে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: খুলনায় প্রতিমন্ত্রী আমিনুল হক

খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনায় ৯ মাসে ৬৮ খুন, গুলি-চাঁদাবাজি-ছিনতাইয়ে বাড়ছে উদ্বেগ

খুলনায় টাকা চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় বাসা ভাড়ার প্রলোভনে গৃহকর্ত্রীকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।