সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন আনিশা ক্লিনিকের সত্বাধিকারী | চ্যানেল খুলনা

তালায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন আনিশা ক্লিনিকের সত্বাধিকারী

সাতক্ষীরার তালায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুড়ন্ত বিজয়ের ফলে সারা দেশের মতো তালা উপজেলাতেও বিভিন্ন প্রতিষ্ঠানে, সংখ্যালঘু সম্প্রদায় সহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট ও অগ্নিসংযোগের এবং অপকর্মের সময় নিজের নাম ব্যবহারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন তালা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আনিশা ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারের সত্তাধিকারী ফারুক হোসেন জোয়ার্দ্দার। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে তালা প্রেসক্লাব হলরুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কিছু দূর্বৃত্ত সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, ও সংলঘু সহ সাধারণ জনসাধারণের উপর বিভিন্ন নির্যাতন ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের হুমকি প্রদর্শন করছে। এছাড়া দূর্বৃত্তরা সাধারণ জনগণের জমি দখল, ঘের দখল, গরুচুরি সহ বিভিন্ন বিশৃঙ্খলা মূলক কর্মকাণ্ড করছে। এমন কি অনেক জায়গায় কুচক্রীমহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য অপকর্মের সময় আমার নাম করছে। এটা খুবই দুঃখ জনক। আমি এসকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরণের কর্মকাণ্ড আমি কখনো সমর্থন করি না।

বিজয়ের পর থেকে আমি সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে থেকে সর্বসাধারণের জানমাল রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছি। এসময় দেশ গড়ার সার্থে সকলকে ধৈর্য্যধরে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।