সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ন ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকালে তালার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ মন্দির চত্বর থেকে খালি পায়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন এবং মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির যেয়ে রথযাত্রা শেষ হয়।

অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি যুগোল কিশোর দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রকাশ দালাল-এর সার্বিক পরিচালনায় রথযাত্রা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ ও যুব সমাজ অংশগ্রহন করে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।