সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

oppo_2

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম ও ওসি ওবাইদুর রহমান। রোববার (৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬ কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ১৬৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ১২৮ জন, অনুপস্থিত ছিল ৩৮ জন পরীক্ষার্থী। অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় জানান, পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২৯২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৯০, অনুপস্থিত ২।

অধ্যক্ষ উৎপল কুমার বাইন জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৩০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২২৪, অনুপস্থিত ৬। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৬৮, অনুপস্থিত ৩।

অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট কেন্দ্র ও রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৬৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৬৫৫, অনুপস্থিত ৫। অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্র ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ভেন্যু কেন্দ্রে ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৪৬, অনুপস্থিত ২।

অধ্যক্ষ আজহার আলী জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৬৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪৫, অনুপস্থিত ১৯। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।