সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবনের অবশিষ্ট কাজ সম্পন্নে চুক্তি স্বাক্ষরিত | চ্যানেল খুলনা

খুবির রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবনের অবশিষ্ট কাজ সম্পন্নে চুক্তি স্বাক্ষরিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন সাত তলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবনের অবশিষ্ট কাজ সম্পন্নের লক্ষ্যে বুধবার (২৬ জুন) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্স লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বর্ণিত কাজের চুক্তিমূল্য ১৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৩৭৩ টাকা। চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মো. আজিজুর রহমান। স্বাক্ষরের পর উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-প্রধান প্রকৌশলী মো. সামিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল আলম বাদশা, নির্বাহী প্রকৌশলী মো. মোক্তার হোসেন, ট্রেজারারের সচিব সুশান্ত কুমার বসু, উপাচার্যের ব্যক্তিগত সহকারী শেখ মঞ্জুর মোর্শেদ এবং সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।