সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত | চ্যানেল খুলনা

খুবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৫ জুন) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে বেলা ১১টায় হাদী চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ফিল্ড ল্যাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মুজিবর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, প্রফেসর ড. মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।