সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা বুধবার (৫ জুন) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।

তিনি বলেন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য নিজেদের মস্তিষ্কে শুদ্ধ যুক্তি ও শুদ্ধ ভাবনাকে জায়গা দিতে হবে। একই সাথে আইনের প্রতি, নীতির প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে। সরকার যে শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে তার চর্চা করতে হবে। সুশাসন বাস্তবায়ন করতে হবে। তিনি বাংলাদেশকে একটি সুন্দর ও যুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে শুদ্ধাচার চর্চার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এপিএ’র ফোকাল পয়েন্ট ও শাখা প্রধান (কাউন্সিল) উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। পরে রিসোর্স পারসন হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়ামিন কবির। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১০৫ জন কর্মচারী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।