সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে ৭ ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র দাখিল | চ্যানেল খুলনা

তালা উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে ৭ ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উক্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন দাখিলের কাজ সম্পন্ন করেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দাখিল করেছেন তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও এমএ মালেক।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল জব্বার, কাজী ইমরান হোসেন লিয়াকাত, নাজমুল হুদা পলাশ, শাহ আলম টিটো, মোঃ বাবলরু রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল মনোনয়পত্র দাখিল করেছেন।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৩০ এপ্রিলের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।