সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন | চ্যানেল খুলনা

খুবিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবসের শুরুতে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর পক্ষে কালজয়ী মুজিব বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

এ সময় ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরই খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। এছাড়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব চত্বরে প্রদীপ প্রজ্বালন করা হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।