সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি শিক্ষক সমিতির আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি শিক্ষক সমিতির আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বুধবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। শিক্ষকরা খেলাধুলায় সম্পৃক্ত হলে তাদের তারুণ্য ফুটে ওঠে। তিনি এই খেলায় অংশগ্রহণকারী শিক্ষক এবং আয়োজক শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পরে তিনি ব্যাটিং করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। এ সময় শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।