সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাকোপে জাতীয় পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস পালিত | চ্যানেল খুলনা

দাকোপে জাতীয় পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস পালিত

“স্মাট পরিসংখ্যান উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে খুলনার দাকোপে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, থানা পুলিশ পরির্দক (ওসি তদন্ত) শাহীনুর রহমান, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শম্পা বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, উপ- সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মাহামুদ,ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদসহ আরো অনেকে।

সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুরুপ ভাবে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে বর্নাঢ্যা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

১১ বছর পর হাইকোর্টে শুনানি, খুলনার পারভীন সুলতানা ও তাঁর বাবা হত্যা মামলায় দ্রুত বিচার প্রত্যাশা

বৈকালী বাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ জেমি গ্রুপের সদস্য আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।