সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে আইকিউএসির উদ্যোগে অ্যাপ্লিকেশন অব জিআইএস ইন রিসার্চ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে আইকিউএসির উদ্যোগে অ্যাপ্লিকেশন অব জিআইএস ইন রিসার্চ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘অ্যাপ্লিকেশন অব জিআইএস ইন রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা সোমবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় দেশের মধ্যে একটি অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাদানের পাশাপাশি গবেষণায় বেশি মনোনিবেশ করেছেন, এটা অত্যন্ত ভালো দিক। তিনি আরও বলেন, কোনো স্থান সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য জিআইএস প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের অনেক দেশ তাদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নসহ নানা ধরনের সেবা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সময়ে গবেষণা কাজে সহায়তার জন্য জিআইএস খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। ‘জিআইএস’-এর ব্যবহার এবং প্রয়োগ অনেক বেশি বিস্তৃত। আজকের এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা জিআইএস সম্পর্কে অনেক কিছু আত্মস্থ করতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ গবেষণার কাজে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ সময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রভাষক এস এম তাফসিরুল ইসলাম ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।