সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে কৃষি প্রযুক্তি পার্ক উদ্বোধন উন্মোচিত হলো স্মার্ট কৃষির নতুন দ্বার | চ্যানেল খুলনা

ফকিরহাটে কৃষি প্রযুক্তি পার্ক উদ্বোধন উন্মোচিত হলো স্মার্ট কৃষির নতুন দ্বার

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগায় মহান ভাষা আন্দোলনের স্মরণে ৫২ ধরণের জৈব কৃষি প্রযুক্তি নিয়ে ‘কৃষি প্রযুক্তি পার্ক’ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কৃষি প্রযুক্তি পার্কের শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, স্মার্ট ফকিরহাট বিনির্মাণে উপজেলার ২২হাজার ৩০০ কৃষককে স্মার্ট কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি, ফসল উৎপাদনে আধুনিকায়ন করে স্মার্ট কৃষক হিসেবে গড়ে তুলতে এ পার্ক বিশেষ সহায়তা করবে। প্রযুক্তিগুলে দেখে কৃষকেরা হাতে কলমে স্মার্ট কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে সক্ষম হবেন। ফলে ফকিরহাটের মাঠ পর্যায়ে স্মার্ট কৃষি প্রযুক্তি দ্রæত সম্প্রসারণ হবে বলে জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখওয়াত হোসেন বলেন, কৃষি প্রযুক্তি পার্ক গতানুগতিক চাষাবাদ পদ্ধতির বদলে লগসই ও আধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ে অধিক ফলন ফলানোর প্রশিক্ষণ ও গবেষনার কাজে ব্যবহৃত হবে।

ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এ পার্কের মাধ্যমে স্মার্ট ফকিরহাটে স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকেরা উচ্চমূল্যের বিভিন্ন ফসল ও সবজি উৎপাদন করে লাভবান হবেন। এ পার্কে ইতোমধ্যে স্কোয়াস, কাসাবা, জাপানী আখ, কালো ফিলিপাইন আখ, ক্যারোটিনা, ক্যাপসিক্যাম, রঙিন ফুলকপি, রঙিন মিষ্টি আলু, রকমেলন, জি-১৯ কলাসহ ৫২ ধরনের আধুনিক প্রযুক্তিতে চাষকৃত ফসল রয়েছে। কৃষক ও দর্শনার্থীরা ফসলের সাথে থাকা ট্যাগ পড়ে এগুলোর পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি ধারণা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, কৃষকগণ ও বিপুল সংখ্যক দর্শনার্থী।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।