সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

তালায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালায় নদী বিশ্বাস (১৪) নামে জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নদী বিশ্বাস জেঠুয়া গ্রামের কার্তিক বিশ্বাসের মেয়ে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নদী বিশ্বাস জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে জেঠুয়া গ্রামে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারে লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পায় । খবর পেয়ে তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, প্রেম ঘটিত বিষয়ে নিয়ে সে আত্মহত্যা করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।