সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত | চ্যানেল খুলনা

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

স্বাস্থ্য,পুষ্টি ও সমৃদ্ধি চাই নিরাপদ খাদ্যের বিকল্প নাই এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় দিবসটি উদযাপন করা হয়।

উপ-শহরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার ডেইরী কৃষিবিদ গিয়াস,লাইফস্টোক কর্মকর্তা ডা জহিরুল ইসলাম, আরএমটি পি প্রজেক্ট ম্যানেজার নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, কৈশোর কর্মসূচি কর্মকর্তা ফারুক হোসেন।

এ সময় সমন্বিত কৃষি ইউনিট, কৈশোর কর্মসূচি, প্রসপারিটির কর্মকর্তাবৃন্দসহ ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতায় ৩ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জন মিলে মোট ৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।