সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির কর্মচারী আলমগীর কবিরের স্ত্রীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক | চ্যানেল খুলনা

খুবির কর্মচারী আলমগীর কবিরের স্ত্রীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনে কর্মরত সহকারী ল্যাব টেকনিশিয়ান মোঃ আলমগীর কবিরের স্ত্রী মোসাঃ চন্দনা খাতুন আজ দিবাগত রাত আনুমানিক ০৩ টায় শ্বাসকষ্টজনিত কারণে সাতক্ষীরা কলারোয়াস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। তিনি স্বামী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাদ জোহর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রসায়ন ডিসিপ্লিনে কর্মরত সহকারী ল্যাব টেকনিশিয়ান আলমগীর কবিরের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কায়কোবাদ মোঃ রেজাউল করিম এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।