সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সাবেক কমিটির সকল সদস্যদের আয়োজনে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সাবেক কমিটির সকল সদস্যদের আয়োজনে মতবিনিময় সভা

বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সাবেক কমিটির সকল সদস্যদের আয়োজনে রবিবার বেলা ১১টায় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাপার সাবেক সভাপতি শেখ মোতওয়ালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া সর্বশেষ বটিয়াঘাটা উপজেলা কমিটি যখন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলের ভবিষ্যৎ ভাবমূর্তিকে ক্ষুন্ন করে মরহুম প্রেসিডেন্ট’র আত্মার প্রতি কষ্ট দেওয়া হয়েছে। যে কমিটির বিকল্প ভবিষ্যতে আর আসবে না।

সভায় উপস্থিত ছিলেন জাপার সাবেক চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় ।সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন, মো:মোস্তফা সরদার, মো:বজলুর হোসেন, মিজানুর রহমান এলাহী, মো: শওকত তরফদার, মো:শওকত আলম, অসীম মল্লিক, মো:শাওন হাওলাদার, গাজী তরিকুল, শহিদুল গাজী, শহীদ সানা, মো:জাবের হোসেন, শেখ সুজন, শফিকুল ইসলাম, মানস সরকার, জীবন বিশ্বাস, মো:হায়দার আলী মোল্লা, আবু বক্কর, মো:মোছা কারি, আরিফুল রহমান গাজী,সাইদুর রহমান শেখ, ফারুক মোল্লা, সলেমান সানা, আল-আমীন সিকদার, শুকুর শেখ, রাসেল হাওলাদার, বক্কর গাজী প্রমূখ।

এর পূর্বে উপজেলা জাপার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ইং ১৯ জানুয়ারী ২০২৪ তারিখ খুলনা জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্থানীয় পত্রিকায় বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করার যে খবর প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।