সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের সেমি-ফাইনাল খেলায় সৈকত ফুটবল জয়লাভ | চ্যানেল খুলনা

তালায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের সেমি-ফাইনাল খেলায় সৈকত ফুটবল জয়লাভ

সাতক্ষীরার তালায় হাজরাকাটি আদর্শ যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় সৈকত ফুটবল একাডেমি তালা ১-০ গোলে আনিশা ক্লিনিক তালাকে পারজিত করে।

রবিবার (১০ ডিসেম্বর) বিকালে হাজরাকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমান।

সাবেক ছাত্রলীগ নেতা তুহিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিনুর রহমান খা, সাবেক ইউপি সদস্য আব্দুর রব প্রমূখ।

খেলা পরিচালনা করেন, বরুণ কুমার সানা। সহযোগী পরিচালনার দায়িত্ব পালন করেন, মোঃ আফজাল হোসেন ও উত্তম কুমার বাছাড় এবং সার্বিক দায়িত্ব পালন করেন, সৈকত সরদার। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।