সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন | চ্যানেল খুলনা

জবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাদেকা হালিম নিযুক্ত হওয়ায় তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রফেসর ড. সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য এবং জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর সদস্যসহ গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তাঁর মেধা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে; যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। বিবৃতিতে উপাচার্য তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

কুয়েটে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।