সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে রাস্তায় অগ্নিসংযোগকালে যুবক আটক | চ্যানেল খুলনা

রামপালে রাস্তায় অগ্নিসংযোগকালে যুবক আটক

বাগেরহাটের রামপালে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মো. নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ।

সে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকার গাজী আ. হাকিমের ছেলে।

সোমবার (২০ নভেম্বর) উপজেলার ভাগা বাজার এলাকায় রাস্তায় আগুন দেওয়ার সময় রামপাল থানা পুলিশের একটি দল নাজমুলকে হাতেনাতে আটক করে।

রামপাল থানা সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত যুবক নাজমুল হাসান ভাগা বাজার এলাকায় কিছু ঝুট(পুরোনো কাপড়) দিয়ে রাস্তায় আগুন জ্বালায়। এসময় ঐ এলাকায় টহলরত থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান যে, গতকাল রামপালের গুরুত্বপূর্ণ ভাগা বাজার এলাকায় অগ্নি সন্ত্রাসের চেষ্টা চালায় নাজমুল হাসান নামের এক যুবক। এসময় তাকে থানা পুলিশের টহলরত একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।