সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শন

ডুমুরিয়ায় পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পে”র কার্যক্রম পরিদর্শন বৃহস্পতিবার (১৬নভেম্বর)  ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের ইসলাম বিশ্বাসের ২শতক জমিতে সবজির চাষসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন ডুমুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা
প্রকাশ চন্দ্র রায়, পরিদর্শনকালে কৃষি অফিসার বলেন, বর্তমান সরকার  সারা দেশে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনাসহ  প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। এই প্রকল্পটির আওতায় গ্রামের মানুষ বসতবাড়ির আঙিনা, পুকুর ও খালের পাড়, বাড়ির আশপাশ, স্যাঁতসেঁতে ছায়াযুক্ত প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করবেন। এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। কখনো সবজি থাকবে, আবার কখনো ফল থাকবে। এবং কৃষকদের আরো উন্নয়নে করণীয় সম্পর্কে  বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন এই প্রকল্প হতে কৃষকদের  প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে বসত বাড়ির আঙ্গিনা বা পুষ্টিবাগান নিকটস্থ পতিত জমির ব্যবহার করে শাক-সবজি উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচ ও শ্রমে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত অংশ বিক্রি করে বাড়তি
আয় সম্ভব হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।