সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল নিক্ষেপ; আটক-৪ | চ্যানেল খুলনা

পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল নিক্ষেপ; আটক-৪

পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে । গত ২৯ অক্টোবর রবিবার রাতে পুলিশের গাড়ীতে ককটেল হামলা মামলায় গ্রেফতার দেখিযে তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, জামাত বিএনপি ডাকা হরতাল সফল করার লক্ষে গত ২৯ অক্টোবর রবিবার রাতে উপজেলার আলমতলা নামক স্থানে নাশকতা করার পরিকল্পনা করছিল তারা।

এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পুলিশের গাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় থানায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের নামে মামলা হয়। ওই মামলায় গদাইপুর ইউনিয়নের শেখ হাফিজুর রহমান (৪৪), ওয়াজেদ আলী গাজী (৫৫), কপিলমুনি ইউনিয়নের আব্দুল হামিদ গাজী (৫০) ও গড়ুইখালী ইউনিয়নের কামরুল ইসলাম (৫২)কে গ্রেফতার করা হয় । এ নিয়ে উক্ত মামলায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি রফিকুল ইসলাম জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।