সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট উপজেলার ৭০টি পুজামন্ডপে একযোগে দুর্গাপূজার শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

ফকিরহাট উপজেলার ৭০টি পুজামন্ডপে একযোগে দুর্গাপূজার শুভ উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মানসা কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বেলে দেবীকে আমন্ত্রণ জানিয়ে মণ্ডপে দেবীর বোধনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সর্বজনীন দুর্গাপূজার মহাষষ্ঠীর এই শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, সহকারী অধ্যাপক আহমেদ কবির চাইনিজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, এ্যাড. হিটলার গোলদার, ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি, বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানসা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার (বাটুল)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক বাবলু কুমার আশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।