সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় কৃষি ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক | চ্যানেল খুলনা

তালায় কৃষি ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক

সাতক্ষীরার তালায় উন্নয়ন প্রচেষ্টার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ডা. নমিতা হালদার। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় জুজখোলা গ্রামে মাচায় খাসি ও গাড়ল মোটাতাজাকরণ আইজিএ ও মৎস্যখাতে কার্প-মলা চাষ এবং ঘেরের পাড়ে সবজি চাষ পরিদর্শন করেন।

এসময় উদ্যোক্তা রাজু আহম্মেদের ৩৩ টি খাসি ও গাড়ল দেখে পিকেএসএফের কর্মকর্তারা ব্যবসা স¤প্রসারণে পরামর্শ দেন। পরে পাটকেঘাটার ভৈরবনগরে কৃষিখাতের সবজি সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করে সেখানে পাইকারি ও খুচরা সবজি বিক্রেতাদের সাথে সবজির বাজার দর নিয়ে আলোচনা করেন। বিক্রেতারা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ডা. নমিতা হালদার ঘেরের পাড়ে সবজি চাষ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. শরিফ আহম্মদ চৌধুরী, পিকেএসএফের ডেপুটি জেনারেল ম্যানেজার (কার্যক্রম) তানভির সুলতানা, পিকেএসএফের ডেপুটি ম্যানেজার আব্দুল হাকিম, ডেপুটি ম্যানেজার আহমেদ মাহমুদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান, এসইপি প্রকল্পের ব্যবস্থাপক শাহনেওয়াজ কবির, সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ, প্রাণী সম্পদ কর্মকর্তা পারভেজ প্রমূখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।