সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবন মন্ত্রনালয় ঘোষনার আঃ লীগের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করার আহ্বান:নাগরিক কমিটি | চ্যানেল খুলনা

সুন্দরবন মন্ত্রনালয় ঘোষনার আঃ লীগের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করার আহ্বান:নাগরিক কমিটি

দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে রক্ষার জন্য সুন্দরবন মন্ত্রনালয় ঘোষনার বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তালা উপজেলা নাগরিক কমিটি।

সোমবার (১৬ অক্টোবর) সকালে তালা প্রেসক্লাবে নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপজেলা নাগরিক কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোর্য়াদ্দার উপস্থিত ছিলেন।

তালা উপজেলা নাগরিক কমিটির সম্পাদক সফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, হাজারও সমস্যায় জরজরিত দক্ষিণ-পশ্চিম অঞ্চল। এই উপকূল অঞ্চলের খুলনা, সাতক্ষীরা যশোহর জেলার ৬০ লক্ষ লোকের বসবাস, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, জলবদ্ধতা, লবণাক্ততা, নদী ভরাটের কারণে এ অঞ্চলে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সুন্দরবনের ছোট একটা অংশ ভারতে তবুও সেখানে সুন্দরবন মন্ত্রনালয় গঠন করেছে। বাংলাদেশের মাত্র কয় এক লক্ষ মানুষের বসবাস চট্টগ্রামের পাহাড়ী এলাকায় সেখানে আমাদের মন্ত্রনালয় আছে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ৬০ লক্ষ মানুষ প্রকৃতির সংগে যুদ্ধকরে বেচে আছে তাদের জন্য কোন মন্ত্রনালয় বা কোন বোর্ড ও নাই। এজন্য দক্ষিণ পশ্চিম অঞ্চলে ৬০ লক্ষ মানুষের বাচিয়ে রাখার জন্য সুন্দরবন মন্ত্রণালয় গঠনের বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগ দলের নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করার জন্য জোর সুপারিশ জানাচ্ছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।