সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. রহমতুল্লাহর ইন্তেকালে উপাচার্যের শোক | চ্যানেল খুলনা

খুবির জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. রহমতুল্লাহর ইন্তেকালে উপাচার্যের শোক

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিন ও বায়েটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষক, দ্য ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রহমতুল্লাহ বুধবার (১১ অক্টোবর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯-০২-২০০১ খ্রি. থেকে ২৬-০৩-২০০২ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিনের দায়িত্ব পালন করেন। আগামীকাল শুক্রবার মৃতদেহ দেশে এনে ঢাকায় নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ ১২ অক্টোবর (বৃহস্পতিবার) বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. মোহাম্মদ রহমতুল্লাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।