সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ছেলের মারপিটের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা! | চ্যানেল খুলনা

তালায় ছেলের মারপিটের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা!

সাতক্ষীরার তালায় কলেজ শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মোঃ ফারুক হোসেন (৪২)। তিনি কাটাখালি গ্রামের আমজেদ হোসেনের ছেলে ও ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইসএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানদিয়া কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের প্রতিবেশি শিক্ষক মইনুল আমিন মিঠু জানান, বেলা ১২টার দিকে ফারুকের ছেলে বাদশা এইচএসসি (ব্যবহারিক) পরীক্ষা দিতে যাচ্ছিল পরিক্ষা কেন্দ্রে। পথিমধ্যে অশোক মোড় এলাকায় আসলে তার সহপাঠি নয়ন ও লাকির সাথে বাক বিতন্ডা সৃষ্টি হয়। এতে নয়ন ও লাকি বাদশাকে বেধরক মারপিট করে। পরে বাদশা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে ঘটনাটি তার বাবাকে খুলে বলে। পরে বাবা ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে মারপিটে কারণ জানতে চাইলে নয়ন ও লাকি তার মামাকে মুঠোফোনে ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে তারা তিন জন মিলে বাঁশের লাঠি দিয়ে ফারুক হোসেনকে মারপিট করতে থাকে এতে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাবার পথে ত্রিশমাইল এলাকায় এলে তার মৃত্যু হয়। ওই সময় স্থানীয়রা ছুটে আসলে সটকে পড়ে দূর্বৃত্তরা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সাথে সাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশা ও তার অপর দুই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রুপ নেয়। বিষয়টি ফারুক হোসেনের কানে পৌছালে তিনি নয়ন ও লাকিকে বকাঝকা দেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে লাঠি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি ত্রিশমাইল এলাকায় মারা যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।