সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু | চ্যানেল খুলনা

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

খুলনা সাতক্ষিরা মহাসড়কের ত্রিশমাইল নামক স্থানে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিলকন্ঠ সরদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ই সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিলকণ্ঠ সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের বিশ্বনাথ সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা থেকে খুলনা গামী একটি কাভার্ডভ্যানের সাথে ত্রিশ মাইল এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরত্বর আহত হন মোটর সাইকেল চালক নিলকণ্ঠ। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এস. আই) কৃষ্ণপদ সমাদ্দার সড়ক দূর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। তবে মৃত ব্যক্তির মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

ঈদে সড়কে মৃত্যু মিছিল: মার্চে প্রাণ গেল ৫৮৭ জনের

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

সমাবেশে যাওয়ার পথে বাসচাপায় দাকোপের জামায়াত আমিরসহ নিহত ২

বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

ডুমুরিয়ায় ভ্যানে ধাক্কায় বাস খাদে, যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।