সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক | চ্যানেল খুলনা

মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। জি-২০ সম্মেলনে যোগদানের লক্ষ্যে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আজ মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে প্রেরিত এক চিঠিতে সম্প্রতি মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘গত রাতে মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে আট শতাধিক মানুষের মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’ তিনি বলেন, বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই মর্মান্তিক ঘটনায় এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকের এই মুহুর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি।’ তিনি আরো বলেন, মহান আল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।