সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের লখপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ | চ্যানেল খুলনা

ফকিরহাটের লখপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় অফিসিয়াল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোংলা ভিআইপি লাগেজ কোম্পানির প্রোডাকশন ম্যানেজার অনুপম পাল (৪৫) নিহত হয়েছেন।

নিহত অনুপম পাল ফকিরহাট উপজেলার মানসা পালপাড়া গ্রামের চিত্ত রঞ্জন পালের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে অনুপম পাল অন্য সহকর্মিদের সাথে অফিসিয়াল পরিবহনে করে খুলনা থেকে মোংলা যাচ্ছিলেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় পৌছালে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে অনুপম পাল গুরুতর আহত হন। সহকর্মিরা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।