সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় দুইটি চোরাই ইজিবাইকসহ ইজিবাইক সমিতির সভাপতি আটক | চ্যানেল খুলনা

মাগুরায় দুইটি চোরাই ইজিবাইকসহ ইজিবাইক সমিতির সভাপতি আটক

মাগুরায় ইজিবাইক চুরির ঘটনায় জেলা ইজিবাইক সমিতির সভাপতি ও তার ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুইটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ তাদেরকে আটক ও ইজিবাইক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, শহরের আদর্শ পাড়ার মৃত আব্দুর রউফ এর ছেলে মাগুরা ইজিবাইক সমিতির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও তার ভাই আবু হাসনাত আকাশ হিটলার এবং তাদের সহযোগি সংকোচখালী গ্রামের আজহার ফকিরের ছেলে ইবাদত হোসেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, সম্প্রতি শহরে বেশ কয়েকটি ইজিবাইক চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শহরের বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান চালাই। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আদর্শ পাড়া থেকে ইজিবাইক সমিতির সভাপতি জাকারিয়া ও তার ভাই হিটলারের পরিচালনায় থাকা একটি গ্যারেজ থেকে দুটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় তাদের দুজনসহ মোট ৩ জনকে আটক করা হয়।

মাগুরা সদর থানা পুলিশ শনিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করে। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

আটককৃত জাকারিয়ার বিরুদ্ধে সরকারি দলের প্রভাব খাটিয়ে নিরীহ ইজিবাইক চালকদের কে নানা হয়রানি ও অবৈধ চাঁদা আদায় করার একাধিক অভিযোগ রয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।