সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়ূর নদী ও ভৈরব নদীসহ ২৬টি খাল রক্ষায় ভূমিদস্যু ও দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের বিচার দাবি | চ্যানেল খুলনা

উচ্ছেদ অভিযানে সংহতি জানিয়ে সমাবেশ

ময়ূর নদী ও ভৈরব নদীসহ ২৬টি খাল রক্ষায় ভূমিদস্যু ও দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের বিচার দাবি

চ্যানেল খুলনা ডেস্কঃকেসিসি ও খুলনা জেলা প্রশাসন কর্তৃক ময়ূর নদী ও ভৈরব নদীসহ ২৬টি খাল দখল মুক্ত করার লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতি সংহতি, নদী-খাল পুনঃখনন এবং ময়ূর নদীতে ওয়াটার বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে খুলনার পরিবেশবাদী ১০টি সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বিকেল ৪টায় ময়ূর নদী সংলগ্ন গল্লামারী ব্রিজ এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জলবায়ু বিপর্যয়রোধে উপকূলবাসীর আন্দোলন খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এড. শামীমা সুলতানা শিলু। সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম ইকবাল হোসেন বিপ্লব।
বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ন্যাপ  জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়, শেখ মফিদুল শরিফুল ইসলাম সেলিম, মোঃ হাছিবুর রহমান হাছিব, মাহবুব আলম বাদশা, এম এ কাশেম, শেখ মোঃ নাসির উদ্দিন এস এম সোহেল ইসহাক, হামিদা খানম, ইশরাত আরা হীরা,বাহালুল আলম, এসএমএ রহিম, এম মোস্তফা কামাল, আছমা পারভীন, কামাল মনির, তাহিয়া খাতুন, রওশন আরা, আঃ আহাদ, ইন্দিরা ভট্টাচার্য, মোঃ ফিরোজ আলী প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়েস গ্র“পের সদস্যরা অংশ নেয়।
বক্তারা কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেনকে বক্তারা ধন্যবাদ  জানান।  সাথে সাথে নদী রক্ষায় ভূমিদস্যু ও দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের বিচার দাবি করেন। এদের কারনে নিরহ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয়ের শেষ সম্বল টুকু হারান।

 

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।