সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে গার্ল গাইডস্ এসোসিয়েশনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে গার্ল গাইডস্ এসোসিয়েশনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর বাগেরহাটের ফকিরহাট শাখার আয়োজনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগষ্ট) বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি এ ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসাদুর রহমান। বিশেষ আলোচক ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশন জেলা কমিশনার মোসা: ফারহানা আক্তার। এতে সভাপতিত্ব করেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের ফকিরহাটের স্থানীয় কমিশনার ছায়া রানী দাস। ট্রেইনার হিসে উপস্থিত ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশান আরা সহ অন্যান্যরা।

সহকারী শিক্ষক শেখ সুমন হোসেনের সঞ্চালনায় এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা, গার্ল গাইডস্ এসোসিয়েশনের ফকিরহাট শাখার সেক্রেটারী বিধিলিপি, কোষাধ্যক্ষ শিউলী রানী কুন্ডু সহ অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষকমন্ডলী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।