সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় ৩০মাইল এলাকায় ঢাকা গামী একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মাহামুদুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী রিফাত হোসেন ফিফা।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ৩০মাইল এলাকায় অগ্রগতি সংস্থার অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহী ফিফাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক মাহামুদুল ইসলাম (৩২) সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। আহত রিফাত হোসেন ফিফা খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, মাহামুদুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শুক্রবার সকালে তিনি তালা থেকে রিফাত হোসেন ফিফাকে নিয়ে সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের ৩০মাইল এলাকার অগ্রগতি সংস্থার অফিসের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক মাহামুদুল। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী রিফাত হোসেন ফিফা।
খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু তবে অবস্থার অবনতি হতে থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হোসেন জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।