সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

তালায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য, ভাংচুর, গাড়ী পোড়ানোসহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাাই) বিকেলে একটি বিক্ষোভ মিছিল তালা ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মুহ মুহ শ্লোগান এবং জামায়াত, বিএনপিসহ স্বাধীনতা বিরোধিদের বিরুদ্ধে শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলে তালা ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, মোজাফ্ফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপ, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, মোড়ল সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম মুক্তি, অশোক লাহেড়ী, সমীর দাশসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।