সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আমরা বন্ধুর উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় আমরা বন্ধুর উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন

সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খলিলনগর ইউনিয়নের ৬১নং হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা উপহার হিসাবে তুলে দিয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা রানী দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার মিত্র। এসময় আমরা বন্ধু তালা টিমের সদস্য প্রান্ত, সুমন, রাজা, লিমা, অর্ক, শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্য বলেন, তোমরা যারা এ বিদ্যালয়ের শিক্ষার্থী আজকে গাছ উপহার পেলে তারা এই গাছ বাড়িতে রোপন করবে আর নিয়মিত পরিচর্যা করবে। গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকরা ভূমিকা রাখতে পারেন। ক্লাসে বিষয় ভিত্তিক পড়াশোনার পাশাপাশি বৃক্ষ রোপন ও পরিচর্যায় কোমলমতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আপনারা উদ্যোগী হলে ভালো কিছু সম্ভব।

বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ সরদার বলে, আমরা বন্ধু থেকে বৃক্ষ উপহার পেয়ে খুব খুশি হয়েছে। ধন্যবাদ আমরা বন্ধুকে।
আমরা বন্ধু তালা টিমের সদস্য সুরভি সাদিয়া লিমা বলেন, শিশুদের বৃক্ষ রোপন ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। এটা চলমান থাকবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।