সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিরোধীদলীয় নেতার বিষয়ে সিদ্ধান্ত এখনই নয় : স্পিকার | চ্যানেল খুলনা

বিরোধীদলীয় নেতার বিষয়ে সিদ্ধান্ত এখনই নয় : স্পিকার

চ‌্যানেল খুলনা ডেস্কঃ দুপক্ষ পাল্টাপাল্টি চিঠি দিলেও বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজেকে বিরোধীদলীয় নেতা করার দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্পিকারকে চিঠি দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ পাঁচ সংসদ সদস্য ওই চিঠি স্পিকারের দফতরে পৌঁছে দেন। ওই চিঠি গ্রহণ না করার অনুরোধ জানিয়ে স্পিকারকে পাল্টা চিঠি দেন রওশন এরশাদ। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রওশন এরশাদের চিঠিটি স্পিকারের হাতে পৌঁছে দেন দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। যে চিঠিতে, স্পিকারের কাছে জিএম কাদেরের চিঠি দেয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
স্পিকারকে চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করে বিরোধীদলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, এর আগে স্পিকারকে একতরফাভাবে চিঠি লেখা হয়েছে। কারণ বিরোধীদলীয় নেতা কে হবেন, সে বিষয়ে দলের সংসদ সদস্যরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বিরোধীদলীয় নেতার প্রস্তাব করে স্পিকারকে চিঠি দেয়া হয়েছে। সে বিষয়ে আপত্তির কথা স্পিকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। চিঠির বিষয়বস্তু বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

স্পিকারকে লেখা রওশনের চিঠির বিষয়বস্তু সম্পর্কে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম বলেন, ‘ম্যাডাম (রওশন) স্পিকারকে সম্বোধন করে লিখেছেন, আপনি আমাকে বিরোধীদলীয় উপনেতা বানিয়েছেন। আমাদের নেতা মারা যাওয়ার পর, সংসদ সদস্যরা আমাকে নেতার কাজ চালিয়ে নেয়ার দায়িত্ব দেন। কিন্তু শুনতে পেলাম, একজন নিজেকে পার্লামেন্টারি পার্টির নেতা করার জন্য আপনাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানাতে চাই, নেতা নির্বাচন করার এখতিয়ার পার্লামেন্টারি পার্টি সংরক্ষণ করে। যেকোনো সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে। তাই ৩ সেপ্টেম্বর পাঠানো চিঠিকে ইগনোর করার অনুরোধ করছি। একই সঙ্গে জানাতে চাই, উনি (কাদের) পার্টির চেয়ারম্যান নন, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তবে বিরোধীদলীয় নেতা করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পাল্টাপাল্টি চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি মালদ্বীপে স্পিকারস সামিট থেকে সবে ফিরলাম। বিরোধী দলের পক্ষ থেকে দুটি চিঠি পাঠানোর কথা শুনেছি। চিঠি দেখে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়। সংসদে বিরোধীদলীয় নেতা মন্ত্রী এবং উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা ও উপনেতার নিয়োগ দেন স্পিকার।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।