সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি উপকেন্দ্রে ঢাবির ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৪% | চ্যানেল খুলনা

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৪%

শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত এ ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস্ হাই স্কুলে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ৭৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো প্রায় ৯৪ শতাংশ।
এদিকে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন হল পরিদর্শন করেন এবং কন্ট্রোল রুমে যান ও পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আগামীকাল ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ২৬০০০০১ থেকে ২৬০২১৭০ পর্যন্ত মোট ২ হাজার ১৬৫ জন পরীক্ষার্থীর আসন রয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।